সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
জাতীয়
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৫:৫১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

সিটি করপোরেশনের পর এবার দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। 

রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এরমধ্যে পঞ্চগড়ে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম। পাশাপাশি দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান, গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, বগুড়ায় এ কে এম আহাসানুল তৈয়ব জাকির প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হারুনুর রশিদ। পাশাপাশি নওগাঁ জেলা পরিষদে মো. আবু বক্কর সিদ্দিক এবং রাজশাহী জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. এরশাদ আলী। এছাড়াও নাটোরে মো. রহিম নেওয়াজ, মেহেরপুরে মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মো. আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ ও বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

অন্যদিকে খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম মনিরুল হাসান (বাপ্পী)। পাশাপাশি পটুয়াখালী জেলা পরিষদে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুরে আলমগীর হোসেন, টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক, শেরপুরে এ বি এম মামুনুর রশিদ, ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় অ্যাডভাকেট মো. নূরুজ্জামান, কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সিগঞ্জে এ কে এম ইরাদত, নারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদ ও রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

এছাড়াও গোপালগঞ্জ জেলা পরিষদে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুর জেলা পরিষদে খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুরে সরদার এ কে এম নাসির উদ্দিন, সিলেটে আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারে মিজানুর রহমান, সুনামগঞ্জে মো. মিজানুর রহমান চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মো. মোশতাক মিয়া, নোয়াখালীতে মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর গত ২২ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়া হয়। সবশেষ শনিবার (১৪ মার্চ) দেশের পাঁচটি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেয় সরকার। ওইদিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  জেলা পরিষদ   প্রশাসক নিয়োগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close