রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
রামগতিতে ওষুধ ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৭:১৭ পিএম
রঞ্জন কুরি

রঞ্জন কুরি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বান্দেরহাট বাজারে ফার্মেসির ব্যবসায়ী রঞ্জন কুরির (৫৮) রহস্যজনক মৃত্যু হয়েছে। 

রোববার (১৫ মার্চ) নোয়াখালীর কাশীরামপুর এলাকায় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

পরিবার সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন এবং এ বিষয়ে তার পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

বান্দেরহাট বাজারে ব্যবসায়ী রন্টু সাহা বলেন, ‘রঞ্জন বাবু অনেক ভালো মানুষ। তিনি দীর্ঘদিন রামগতি ব্যবসায় করে আসছেন। তার আকস্মিক মৃত্যু আমাদের মর্মাহত করেছে।’

তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, 

কিছু দিন ধরে একটি সংঘবদ্ধ চক্র তাকে জিম্মি করে চাঁদা দাবি করছিল। এ নিয়ে তাকে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এমনকি তার পরিবারের কাছ থেকেও টাকা আদায় করা হয়েছে বলে জানা গেছে। 

সর্বশেষ আরও চাঁদা দাবি করলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন। এরপরই তার রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় তীব্র সন্দেহ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর দৃঢ় বিশ্বাস, এটি কোনো সাধারণ ঘটনা নয়; বরং এর পেছনে একটি সংঘবদ্ধ অপরাধচক্র জড়িত থাকতে পারে।

বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা খোলা কাগজের বলেন, ‘এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাই। একজন সনাতনী নিরীহ ব্যবসায়ীর এমন করুণ পরিণতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রামগতি   ওষুধ ব্যবসায়ী   রহস্যজনক মৃত্যু   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close