শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৭:৩২ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকায় নির্মাণাধীন একটি বিদ্যুৎকেন্দ্রে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৫ মার্চ) রাতে ঘটনা দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

নিহত শ্রমিকের নাম এনামুল কবির লাভু (৩৪)। তিনি খুলনার রূপসা এলাকার মকবুল হোসেনের ছেলে।

​স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, এনামুল কবির বিনেরপোতা বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। শনিবার সারাদিন কাজ শেষে রাত সাড়ে আটটার দিকে যেখানে শ্রমিকরা অবস্থান করছিলেন, তার পাশেই বালু ভরাটের কাজ চলছিল। সেখানে পাইপ দিয়ে পানি দেওয়ার সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

​সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাহুল দেব তাকে মৃত ঘোষণা করেন। 

জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরায   বিদ্যুৎস্পৃষ্ট   যুবকের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close