শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
মাদারীপুরে সাথী হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৭:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুরের সদর উপজেলায় চাঞ্চল্যকর সাথী হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।  

রোববার (১৫ মার্চ) সকালে মাদারীপুর প্রেস ক্লাবের সামনে উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
  
মানববন্ধনে বক্তারা বলেন, মা-বাবার কাছে সন্তান সবসময় নিরাপদ থাকে। কিন্তু নিহত সাথী আক্তার তার শ্বশুর গোলাম বেপারী কর্তৃক যৌন নির্যাতনের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে। কিন্তু এক সপ্তাহ পার হওয়ার পরেও পুলিশ দোষী শ্বশুর গোলাম বেপারী, শাশুড়ি পেয়ারি বেগম, ননদ শিলা আক্তার, রকিব মুন্সি ও আরজু বেগমকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও তাদের ফাঁসি কার্যকর দেখতে চাই।
  
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সাথী আক্তারের মা রুনা বেগম, মাদারীপুর জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল সরদার, জাতীয় নাগরিক পার্টি মাদারীপুর জেলার যুগ্ম সমন্বয়কারী হাসিবুল্লাহ, পাঁচখোলা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার রুবেল হাওলাদার, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাইম কাজী প্রমুখ।
   
মানববন্ধনে বক্তারা জানান, সদর উপজেলার উত্তর মহিষেরচর গ্রামের গোলাম বেপারীর ছেলে কাইয়ুম বেপারীর সঙ্গে সাত মাস আগে বিয়ে হয় একই এলাকার ওহিদুল খাঁর মেয়ে সাথী আক্তারের। বিয়ের তিন দিনের মাথায় কাইয়ুম জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি দেন। এ সময় গৃহবধূর ওপর নজর পড়ে শ্বশুরের। শ্বশুর তাকে মানসিক যন্ত্রণা ও কুপ্রস্তাব দেন। শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে শ্বশুরবাড়ির লোকজন। 

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  হত্যা   শাস্তির দাবি    মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close