শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ধামরাইয়ে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৮:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলায় মার্চ মাসের অর্ধেক বেতন ও ঈদ বোনাসের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন মইন টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক।

রোববার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর এলাকায় কারখানার সামনে এ বিক্ষোভ করা হয়।

শ্রমিকরা জানান, সকালে তারা কাজে যোগ দেন। এ সময় তারা কর্তৃপক্ষের কাছে মার্চ মাসের ১৫ দিনের কাজের বেতন ও ঈদ বোনাসের দাবি জানান। 

তবে কারখানা কর্তৃপক্ষ পাওনাদি পরিশোধ না করায় তারা কর্মবিরতি শুরু করেন। দুপুর ২টার দিকে কারখানার বাইরে একটি আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
 
একজন নারী শ্রমিক বলেন, ‘ঈদের আগে আমাদের মার্চ মাসের অর্ধেক বেতন ও ঈদ বোনাস দেওয়ার দাবি করেছি। কিন্তু তারা কোনো পাওনা দেয়নি। এজন্যই আমরা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছি। আমরা দ্রুত আমাদের পাওনাদি পরিশোধের দাবি জানাই।’

কারখানা পরিচালক ইমাম হোসেন বলেন, ‘আমরা শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন গত দুই দিন আগে শুক্রবারে (১৩ মার্চ) পরিশোধ করেছি। এখন তারা মার্চের অর্ধেক বেতন ও বোনাস দাবি করেছে। আমরা তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

খবর পেয়ে ধামরাই থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

তবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এ বিষয়ে কোনো সুরাহা হয়নি।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ধামরাই    শ্রমিক    বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close