শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
আটঘরিয়ায় কৃষকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ ছাগলের মৃত্যু
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৮:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার আটঘরিয়া উপজেলায় কৃষক আব্দুল মমিন হোসেনের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে তার গোয়ালঘরসহ ভেতরে থাকা ১৫টি ছাগল ও হাঁস-মুরগি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় তার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার চাঁদভা ইউনিয়নের হাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের হাপানিয়া স্কুলপাড়া জামে মসজিদের সামনে অবস্থিত আব্দুল মুমিনের বাড়িতে শনিবার রাত দেড়টার দিকে কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গোয়ালঘর ও ভেতরে থাকা সবকিছু গ্রাস করে ফেলে।

আব্দুল মুমিন বলেন, ‘প্রতিদিনের ন্যায় গোয়াল ঘরে কয়েল জালিয়ে ঘুমিয়ে পড়ি। রাত দেড়টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই গোয়ালঘরের ভেতরে থাকা ছাগল ১৫টি ও হাঁস-মুরগিসহ মালামাল আগুনে পুড়ে যায়। এলাকাবাসীর সহযোগিতায় অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিন্তু ততক্ষণে আমার সবকিছু শেষ হয়ে গেছে।’

তিনি জানান, 

আগুন লাগার মাত্র অল্প সময়ের মধ্যেই গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

এদিকে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। 

তবে স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হতে পারে। 

স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতা করার দাবি জানান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আটঘরিয়া   কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ড   ছাগলের মৃত্যু   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close