শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
চৌদ্দগ্রামে কৃষি জমিতে মর্টার শেল, ধ্বংস করল পলিশ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৮:৩৮ পিএম আপডেট: ১৫.০৩.২০২৬ ৮:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কৃষি জমির মাটি কাটার সময় উদ্ধার হওয়া একটি অবিস্ফোরিত বোমাসদৃশ মর্টার শেল ধ্বংস করা হয়েছে। 

রোববার (১৫ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিস্ফোজাল ইউনিট চৌদ্দগ্রামে এটি ধ্বংস করে। 
জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের মজিদ চেয়ারম্যানের বাড়ির উত্তর পাশে পূর্বকাশিপুর গ্রামের লতিফ পুরাতন বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। অবিস্ফোরিত মর্টার শেলটি ১৯৭১ সালের যুদ্ধের সময়ের। 

রোববার সকালে ডিএমপির বোমা ডিস্ফোজাল ইউনিটের পরিদর্শক (নিরস্ত্র) মোদাচ্ছের কায়সারের নেতৃত্বে একটি টিম চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) সানাউল্লাহসহ থানা পুলিশের সহযোগিতায় কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া এলাকার খালি জায়গায় মর্টার শেলটি ধ্বংস করে।
‎চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মোহাম্মদ কায়সার হোসেন বলেন, ‘পুরাতন মর্টার শেলটি স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক চৌদ্দগ্রাম থানার একটি টিম গিয়ে এটি শনাক্ত করে। রোববার সকালে ঢাকার বিশেষজ্ঞ টিমের সহযোগীতায় সফলভাবে শেলটি ধ্বংস করা হয়।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ‎চৌদ্দগ্রামে কৃষি জমিতে মর্টার শেল   ধ্বংস করল পলিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close