শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
মোল্লাহাটে শ্রমিক লীগ নেতাকে গুলি করে খুন
বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৮:৫২ পিএম
সোহাগ শেখ

সোহাগ শেখ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় শ্রমিক লীগ নেতা ও ব্যবসায়ী সোহাগ শেখকে (৪২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের চৌরঙ্গী মোড়ের দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে পানের হাটের সামনের সড়কে গুলিবিদ্ধ হন তিনি। 

নিহত সোহাগ শেখ উপজেলার উদয়পুর গ্রামের দাউদ শেখের ছেলে। মোল্লাহাট বাজারে সোহাগের ডেউটিনের দোকান আছে। সোহাগ মোল্লাহাট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও তার ব্যবসায় প্রতিষ্ঠানের নাম শেখ ট্রেডার্স।

স্থানীয়রা জানান, 

মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে সামনে থেকে গুলি ছোঁড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার বুকে ও মাথায় ৫টি গুলির চিহ্ন রয়েছে। 

রোববার (১৫ মার্চ) দুপুরে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে সোহাগের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। 

তবে এ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। 

তবে বন্ধুকধারীদের শনাক্তে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মো. আবু রাসেল।  

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মোল্লাহাট   শ্রমিক লীগ নেতা   গুলি করে খুন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close