রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
লালপুরে চুরি হওয়া নবজাতক উদ্ধার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৯:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলা থেকে চুরি হওয়া এক মাস বয়সী কন্যা শিশু নিঝুমকে উদ্ধার করা হয়েছে।
  
রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার লক্ষণবাড়িয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। 

এর আগে শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় একই উপজেলার নবীনগর গ্রাম থেকে শিশুটি চুরি হয়।
   
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘শনিবার সকালে ১৫ বছর বয়সী এক কিশোরী দিনমজুর জালাল উদ্দিনের বাড়িতে আসে। মেয়েটি নিজেকে অসহায় দাবি করে আশ্রয় প্রার্থনা করে। মানবিক দিক বিবেচনা করে জালাল উদ্দিনের পরিবার কিশোরীকে বাড়িতে থাকতে দেয়। কিন্তু সন্ধ্যার দিকে ওই কিশোরী সবার অগোচরে ঘরে থাকা জালাল উদ্দিনের এক মাস বয়সী কন্যা নিঝুমকে নিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি করে সন্ধান পাননি।’
 
তিনি জানান, বিষয়টি পুলিশকে জানানো হলে, তারা বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায়। পরে রোববার সকালে একই উপজেলার লক্ষণবাড়িয়া এলাকায় রাস্তার পাশে শিশুটিকে ফেলে রেখে যায় চোর। সেখান থেকে এক নারী শিশুটিকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়। বিষয়টি তদন্তের জন্য শিশু ও তার পরিবারের লোকজনকে থানায় আনা হয়েছে। চোরকে শনাক্তে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  লালপুর    চুরি    নবজাতক    উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close