শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
দখলমুক্ত হলো কক্সবাজার সমুদ্রসৈকতের ‘সুগন্ধা পয়েন্ট’
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৯:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতের জনপ্রিয় পয়েন্ট সুগন্ধার বালিয়াড়ি দীর্ঘ ২০ বছর পর অবৈধ দখলমুক্ত করেছে জেলা প্রশাসন। 

স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর নির্দেশনার পর শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় এক বড় পদক্ষেপ নেওয়া হলো। উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিন রোববার (১৫ মার্চ) প্রশাসনের আল্টিমেটামের মুখে মাত্র দুই ঘণ্টার অভিযানে সুগন্ধা সৈকত থেকে প্রায় ৫০০’-এর বেশি অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে। 

গত প্রায় দুই দশক ধরে একটি প্রভাবশালী চক্র সৈকতের বালিয়াড়ি দখল করে ছোট-বড় দোকান ও বাণিজ্যিক কাঠামো গড়ে তুলেছিল। এর ফলে সৈকতের স্বাভাবিক ভারসাম্য ও পর্যটকদের চলাচলে বিঘ্ন ঘটছিল।

উচ্ছেদ শুরু হওয়ার আগে প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়ায় অনেক ব্যবসায়ী নিজ উদ্যোগেই তাদের মালামাল সরিয়ে নেন। 

তবে হঠাৎ কর্মসংস্থান হারানো ক্ষুদ্র ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।  

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সৈকতের বালিয়াড়ি রক্ষায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। উচ্ছেদ করা স্থানগুলোতে যাতে নতুন করে কেউ দখল করতে না পারে, সেজন্য নিয়মিত তদারকি ও পুলিশি টহল জোরদার করা হয়েছে।

সৈকতের প্রাকৃতিক রূপ ফিরিয়ে আনতে এবং পর্যটন সেবার মান উন্নয়নে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদী ও পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দখলমুক্ত   কক্সবাজার সমুদ্রসৈকত   সুগন্ধা পয়েন্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close