শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
দেশজুড়ে
সৌদি সরকারের দেওয়া খেজুর পেল পাঁচবিবির এতিম শিশুরা
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৯:৫২ পিএম আপডেট: ১৫.০৩.২০২৬ ১০:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কওমি মাদ্রাসায় অধ্যয়নরত গরিব, অসহায় ও এতিম শিশুদের মাঝে সৌদি আরবের সরকারের পক্ষ থেকে পাঠানো উপহারের খেজুর বিতরণ করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এসব খেজুর বিতরণ করা হয়।
 
বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার মুহতামিম এবং কমিটির সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে খেজুরের প্যাকেট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম আহমেদ।
  
অনুষ্ঠানে ২০ কার্টন অর্থাৎ ১৫০ কেজি খেজুর উপজেলার ৭১টি এতিমখানার এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়। 
  
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. জুয়েল রানাসহ বিভিন্ন এতিমখানার প্রতিনিধিবৃন্দ।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  খেজুর    পাঁচবিবি    এতিম    শিশু    সৌদি আরব  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close