শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
কেশবপুরে অজ্ঞান পার্টির হানা, স্বর্ণালঙ্কারসহ ১২ লাখ টাকার মালামাল লুট
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১০:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যশোরের কেশবপুর উপজেলায় স্প্রের মাধ্যমে একটি পরিবারের সদস্যদের অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করেছে  অজ্ঞান পার্টি।

শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার আলতাপোল গ্রামের বারুইপাড়ায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আলতাপোল গ্রামের মৃত দিলীপ ঘোষের ছেলে নারায়ণ চন্দ্র ও মিহির চন্দ্র ঘোষের ঘর থেকে অজ্ঞান পার্টির সদস্যরা বাড়ির সকলকে স্প্রের মাধমে অজ্ঞান করে বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এর মধ্যে রয়েছে চারটি সোনার আংটি, একটি সোনার চেইন, তিন জোড়া কানের দুল, এক জোড়া রুপার নূপুর, এক জোড়া স্বর্ণের পেটি চুড়ি এক জোড়া শাঁখা-সোনা ও একটি রেডমি মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান মালামাল। 

নগদ ২২ হাজার, স্বর্ণালঙ্কার ও মালামালসহ প্রায় ১২ লাখ টাকার সম্পদ লুট করেছে অজ্ঞাত পার্টি।

মিহির চন্দ্র ঘোষ বলেন, ‘অজ্ঞান পার্টির সদস্যরা বাড়ির সবাইকে অজ্ঞান করে নগদ ২২ হাজার টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১১-১২ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে।’

কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র দাস বলেন, ‘খবর পেয়ে ঘটনার পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্থ ওই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কেশবপুর   অজ্ঞান পার্টি   হানা   স্বর্ণালঙ্কার   মালামাল লুট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close