শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
মদনে নিখোঁজ শিশু আরিয়ানের সন্ধানের দাবিতে মানববন্ধন
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১০:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলায় নিখোঁজের ১৮ দিন অতিবাহিত হলেও শিশু আরফান ইসলাম আরিয়ানের (৫) সন্ধান মেলেনি। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত আরিয়ানের সন্ধান চেয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও নিখোঁজের পরিবার। 

রোববার (১৫ মার্চ) এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নিখোঁজ শিশুর মা আয়েশা আক্তার, নানী শিখা আক্তার, উপজেলা বিএনপির সদস্য নাজমূল হক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান প্রমুখ।

পরিবারের দাবি, শিশুটি পানিতে পড়ে মারা গেলে তার মরদেহ ভেসে উঠত। 

তাই তারা অপহরণের আশঙ্কা করছেন। 

এদিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মগড়া নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও শিশুটির কোনো সন্ধান পায়নি।

আরিয়ান নিখোঁজ হওয়ার পর পাশের কয়েকটি পরিবার বাড়ি ছেড়ে চলে যাওয়ায় তাদের প্রতি সন্দেহ প্রকাশ করছে পরিবারটি। 

এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনের বিরুদ্ধে মামলা করতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ শিশুটির স্বজনদের।

প্রসঙ্গত, কেন্দুয়া পৌরসভার ছকিদারা গ্রামের সানাউল্লাহ মিয়ার একমাত্র ছেলে আরিয়ান গত ২৫ ফেব্রুয়ারি মদন উপজেলার কাওয়াল্লী বিন্নী গ্রামে তার নানা বাড়ি থেকে নিখোঁজ হয়। পর দিন ২৬ ফেব্রুয়ারি শিশুটির নানা বুলবুল মিয়া মদন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মদন উপজেলা   নিখোঁজ শিশু   সন্ধানের দাবিতে মানববন্ধন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close