শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
দেশজুড়ে
সোনাইমুড়ীতে সাংবাদিক আবু বকরের ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১০:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাদক ও চুরির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আবু বকর ছিদ্দিকের ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
   
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে আবু বকর সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

আবু বকর ছিদ্দিক সোনাইমুড়ী প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
 
লিখিত অভিযোগে জানা যায়, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর বাজারে ‘মেসার্স ছিদ্দিক ট্রেডার্স’ নামে ব্যবসা-বাণিজ্য করে আসছেন আবু বকর ছিদ্দিক। গত ১৯ ফেব্রুয়ারি দৈনিক খবরসহ কয়েকটি গণমাধ্যমে মাদক ও চুরির বিরুদ্ধে প্রতিবেদন করেন তিনি। এরপর সোনাইমুড়ী থানাধীন সোনাপুর বাজারে তার মালিকানাধীন ‘মেসার্স ছিদ্দিক ট্রেডার্স’ নামের স্যানিটারি ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশে অপরিচিত লোকজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে তার ব্যবসাপ্রতিষ্ঠানের বিভিন্ন মালামাল ও দোকানের আশপাশে ভাঙচুর চালানো হয়। 

এ ঘটনার পর সোনাইমুড়ী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
আবু বকর ছিদ্দিক বলেন, ‘অপরাধীদের বিরুদ্ধে সংবাদ করায় আমার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’
 
এ ঘটনায় সোনাইমুড়ী উপজেলা প্রেস ক্লাব ও সোনাইমুড়ী প্রেস ক্লাবের সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  সোনাইমুড়ী    সাংবাদিক    ভাঙচুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close