শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১০:৫৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান (এলজি) ও দুই রাউন্ড কার্তুজসহ মো. করিম (২৭) নামে এক অস্ত্রধারী যুবককে গ্রেফতার করেছে।

রোববার (১৫ মার্চ) রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত করিম ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানা পুলিশের একটি আভিযানিক দল দক্ষিণ রাজঘাট এলাকায় করিমের বসতঘরে অভিযান চালায়। এ সময় তাকে আটক করার পর তল্লাশি চালিয়ে তার খাটের জাজিমের নিচ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

মহেশখালী থানা পুলিশ জানায়, এ ঘটনায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ এবং ১৯(এফ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-১৬, জিআর-৭৪/২৬। উদ্ধারকৃত আলামত জব্দতালিকামূলে জব্দ করে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

কক্সবাজার জেলা পুলিশ অপরাধ দমনে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গুলি   যুবক   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close