রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
আশুলিয়ায় ৫ হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
মো. শরিফ শেখ, সাভার
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১১:০৬ এএম

সাভারের আশুলিয়ায় পাঁচ হাজার হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকালে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার হাবিব রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে ছিল তেল, সেমাই, চিনি, পেঁয়াজ, সাবান, পোলাও চাল, আলু ও লবণ।

অনুষ্ঠানে মোহাম্মদ আইয়ুব খান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য এ ঈদ উপহারের আয়োজন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রতি বছরের মতো এবারও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরে তিনি গর্বিত।’

এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close