সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০      নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ      দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী      দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস      জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      
দেশজুড়ে
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী মুন্সীগঞ্জের মমতাজ
টঙ্গীবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১১:০৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জে রাজনীতিতে সক্রিয় মুখ, কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সমাজসেবী মমতাজ আলো সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশা করেছেন। দীর্ঘদিন ধরে তিনি দলীয় কার্যক্রম, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত থেকে স্থানীয় মানুষের আস্থা ও সমর্থন অর্জন করেছেন।

জানা গেছে, মমতাজ আলো দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। বিশেষ করে নারী উন্নয়ন, শিক্ষা বিস্তার, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।

স্থানীয়দের মতে, মমতাজ আলো একজন পরিশ্রমী ও মানবিক রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেন। বিভিন্ন সময়ে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে সহায়তা প্রদান, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং নারীদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা গেছে, মমতাজ আলো আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের গনতন্ত্র প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষায় সমানভাবে কাজ করে গেছেন। ইউরোপীয়ান পার্লামেন্ট, জেনেভা, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ এবং জাতিসংঘের অধিবেশনেও তিনি বাংলাদেশের গনতন্ত্র প্রতিষ্ঠায় এবং বিএনপির আন্তর্জাতিক নেত্রী হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।

মমতাজ আলো বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। বিশেষ করে নারীদের অধিকার প্রতিষ্ঠা, তাদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজে নারীদের মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করতে চাই। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে সংসদে নারীদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে তাদের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “মুন্সীগঞ্জের উন্নয়ন এবং এখানকার মানুষের কল্যাণে কাজ করার ইচ্ছা থেকেই আমি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশা করছি। দল যদি আমাকে সুযোগ দেয়, তাহলে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে মানুষের সেবা করে যাব।”

মমতাজ আলো জানান, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে তিনি নিয়মিত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। তিনি বিশ্বাস করেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।

এদিকে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন মমতাজ আলো। তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন। পাশাপাশি আশা প্রকাশ করেছেন, দলীয় নেতৃত্ব তার দীর্ঘদিনের ত্যাগ, পরিশ্রম ও রাজনৈতিক কর্মকাণ্ড মূল্যায়ন করে তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের সুযোগ প্রদান করবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সংরক্ষিত   নারী আসন   মনোনয়ন প্রত্যাশী   মুন্সীগঞ্জ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close