বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
লালমোহনে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১১:৩১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভোলার লালমোহন পৌরসভায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হতে প্রাপ্ত দশ কেজি করে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকলে চাল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। লালমোহন পৌরসভার ১২টি ওয়ার্ডের মোট চার হাজার ছয়শত পঁচিশ জনকে দশ কেজি করে ভিজিএফের এই চাল দেওয়া হবে।

পৌর ভবনের নীচ তলায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন লালমোহন উপজেলা পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন।।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান কর আদায়কারী তারিকুল ইসলাম খোকন, সহকারী কর আদায়কারী মো. আকবর হোসেন, পৌর প্রধান সহকারী মো. সাখাওয়াত হোসেন, পৌরসভার উচ্চমান সহকারী মো. নাজিম উদ্দিনসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  লালমোহন   অসহায়   চাল বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close