রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
কারাবন্দিদের জন্য ঈদের দিন থাকছে বিশেষ খাবার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১১:৩৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদের আনন্দ ও উৎসবের মেলবন্ধনে কারাগারে থাকা বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিভিন্ন কেন্দ্রীয় ও স্থানীয় কারাগারে বন্দিদের জন্য ঈদের দিন সকাল, দুপুর ও রাতে বিশেষ খাবার পরিবেশন করা হবে।

রবিবার (১৫ মার্চ) অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্ধারিত মেন্যু অনুযায়ী সকালে পায়েস বা সেমাই এবং মুড়ি পরিবেশন করা হবে।

দুপুরে সাদা ভাত, গরুর মাংস (ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য খাসির মাংস), মুরগির রোস্ট, পান ও সুপারিও সরবরাহ করা হবে। রাতের খাবারে সাদা ভাত, আলুর দম এবং রুইমাছ ভাজা রাখা হয়েছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  কারাবন্দি   ঈদ   বিশেষ খাবার  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close