শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জ ব্লাড ডোনেট ফাউন্ডেশের ঈদ উপহার বিতরণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১২:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১০৬টি অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন ঈশ্বরগঞ্জ ব্লাড ডোনেট ফাউন্ডেশন।

সোমবার  (১৬ মার্চ) দত্তপাড়া এলাকার আরএম কম্পিউটার ট্রেনিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির উদ্যোগে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল চিনি, সেমাই, চাল, নুডলস, সাবান, পেঁয়াজ ও তেল।

প্রধান অতিথির বক্তব্যে ডা. ফরহাদ হোসেন বলেন, ‘সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

ঈশ্বরগঞ্জ ব্লাড ডোনেট ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জাহিদুর ইসলাম বলেন, ‘ঈশ্বরগঞ্জ ব্লাড ডোনেট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবিক কাজ করে আসছে। রক্তদানের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত।’

ঈশ্বরগঞ্জ ব্লাড ডোনেট ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম রিপন বলেন, ‘ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।’

সমাজের বিত্তবানদের ঈশ্বরগঞ্জ ব্লাড ডোনেট ফাউন্ডেশন পাশে থাকার আহ্বান জানান। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close