শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
টঙ্গীবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
টঙ্গীবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১২:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি চুরি, মাদক, জাটকা নিধন, যানজট, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেক, টঙ্গীবাড়ী থানার ওসি তদন্ত কাজি মাসুদ, কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতব্বর, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ, মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মো. মোর্তজা এহসান, প্রাথমিক শিক্ষা অফিসার তানিয়া খাতুন।

এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির, ফায়ার সার্ভিস কর্মকর্তা আতিকুর রহমান, ডিজিএম আব্দুস সালাম, বন কর্মকর্তা হুমায়ুন কবির খান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি অপরাধ দমনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  টঙ্গীবাড়ী   মাসিক   সভা অনুষ্ঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close