সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : শামা ওবায়েদ
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে।’ 

তিনি বলেন, ‘‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে কৃষিতে যে অগ্রগতি ও শস্য বিপ্লব ঘটিয়েছিলেন, তার পথ অনুসরণ করে আমরা কৃষিতে বিপ্লব আনতে চাই।’’

সোমবার (১৬ মার্চ) ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বলেরবাগ থেকে সোনাখোলা সেতু পর্যন্ত খনন কাজ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। সকল দল ও মত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা কাজ করবো। বিএনপির হাত দিয়েই জুলাই সনদ বাস্তবায়ন হবে। জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা বদ্ধপরিকর।

“বিএনপি যা বলে তাই করে। সরকারের নেওয়া কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। মাত্র অল্প সময়ের ব্যবধানে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।

তিনি বলেন, “নির্বাচনের সময়ে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়ন শুরু করেছেন। মাত্র এক মাসের মধ্যে সারাদেশে একযোগে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। যারা বলেছিলেন ফ্যামিলি কার্ড হবে না, সেই ধারণা ভুল প্রমাণিত করে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। আগামী এপ্রিল মাসের মধ্যে কৃষি কার্ড কৃষকদের মাঝে পৌঁছে যাবে।”

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এবং সাদরুল আলম সিয়ামের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম পিপিএম, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেছ আলী ইসা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আরও সংবাদ   বিষয়:  শামা ওবায়েদ   খাল খনন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close