শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
দেশজুড়ে
কাপাসিয়ায় ফজিলা আলী ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রদের অর্থ প্রদান
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর ইউনিয়নের “কান্দানিয়া ফজিলা আলী ফাউন্ডেশন”-এর উদ্যোগে অসহায় হতদরিদ্র ও এতিমখানা-মাদরাসার শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকালে নগদ অর্থ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ তুলে দেওয়া হলে তাদের মাঝে আনন্দের সঞ্চার হয়।

ঈদ উপলক্ষে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফজিলা আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহজাহান শেখ, সদস্য সচিব ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ, আলাউদ্দিন শেখ, সুলতানা উদ্দিন শেখ, মোমেন শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহজাহান শেখ বলেন, “ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই আমাদের উদ্দেশ্য। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও ফজিলা আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় ফাউন্ডেশনের সদস্য সচিব ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ বলেন, “মানবতার কল্যাণে কাজ করাই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। এতিম ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে আমরা নিয়মিত বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি পরিচালনা করছি। সমাজের সবাই এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।”

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা অসহায় মানুষের হাতে ঈদ উপহার এবং এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ তুলে দেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কাপাসিয়া   ফাউন্ডেশন   অর্থ প্রদান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close