শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
জাতীয়
পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান এসএমএ ফায়েজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ পদত্যাগ করেছেন।

সোমবার (১৬ মার্চ) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠে। একই সঙ্গে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও পরিবর্তন আসতে পারে বলে জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ফায়েজকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সংস্থাটির শীর্ষ পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

সূত্রগুলো বলছে, ইউজিসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে সর্বমহলে প্রশংসিত।

ইতোপূর্বে তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বয়সের ভারে ন্যূব্জ। যার ফলে বিশ্ববিদ্যালয়গুলোর তদারকিতে তিনি খুব একটা ভূমিকা রাখতে পারছেন না। এমনকি ইউজিসির অভ্যন্তরে নানা অনিয়ম হলেও সেগুলো সামলাতে ব্যর্থ হয়েছেন অধ্যাপক ফায়েজ।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  পদত্যাগ   ইউজিসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close