মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পাংশায় ইউএনওর উপস্থিতিতে ভিজিএফের চাল বিতরণ
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকাল থেকে পৌরসভা কার্যালয় থেকে কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. রিফাতুল হক। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো. রেজাউল শরীফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং পৌর নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান।

পরিদর্শনের সময় ইউএনও নিজেই মিটারে চাল মেপে প্রতিটি কার্ডের বিপরীতে নির্ধারিত পরিমাণ ঠিক করে দেন। একই সঙ্গে বিতরণ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত শ্রমিকদের সঠিকভাবে উপকারভোগীদের মাঝে চাল বিতরণের নির্দেশনা দেন।

এ সময় চাল পাওয়ার পর কয়েকজন উপকারভোগীর সঙ্গে কথা হলে তারা জানান, চাল সঠিকভাবেই দেওয়া হচ্ছে। বালতি ভরে মিটারে ওজন করে তারপর তাদের দেওয়া হচ্ছে।

ইউএনও মো. রিফাতুল হক বলেন, ‘দরিদ্র ও দুস্থ মানুষের জন্য বরাদ্দ এই সহায়তা সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এবার পাংশা পৌরসভার ৪ হাজার ৬২৫ জন উপকারভোগীর জন্য মোট ৪৬ হাজার ২৫০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, এর আগে শনিবার ও রবিবার পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, কার্ডপ্রতি ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও অনেক উপকারভোগীকে ৮ থেকে ৯ কেজি করে চাল দেওয়া হচ্ছিল।

চাল বিতরণে অনিয়মের অভিযোগে বিভিন্ন অনলাইন মাধ্যম ও পত্রিকায় সংবাদ প্রকাশের পর সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রিফাতুল হক সরাসরি উপস্থিত থেকে মিটারে চাল মেপে বিতরণের পরিমাণ নির্ধারণ করেন এবং সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close