সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
জাতীয়
কৃষি উৎপাদন বাড়াতে পানিসম্পদ সঠিকভাবে ব্যবহার করতে হবে : প্রধানমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২:১৪ পিএম আপডেট: ১৬.০৩.২০২৬ ২:২৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

কৃষি উৎপাদন বাড়াতে দেশের পানিসম্পদের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘ কৃষি উৎপাদন বাড়াতে দেশের পানিসম্পদ সঠিকভাবে ব্যবহার করতে হবে। এত মানুষের খাদ্য বিদেশ থেকে আমদানি করে আনা সম্ভব নয়, তাই দেশের ভেতরেই উৎপাদন বাড়াতে হবে।বিপুল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণে আমদানির ওপর নির্ভরশীল হওয়া সম্ভব নয়, তাই দেশের ভেতরেই খাদ্য উৎপাদন বাড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘আল্লাহর দেয়া পানিকে কাজে লাগাতে হলে ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনঃখনন করতে হবে। আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে সরকার।’

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের প্রত্যন্ত অঞ্চলের পরিবারগুলোর কাছে ধীরে ধীরে ফ্যামেলি কার্ড পৌঁছে দেয়া হবে।’

দেশের জনগণের কল্যাণে প্রয়োজনীয় সব কাজই বর্তমান সরকারের অগ্রাধিকার বলে জানান তিনি। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে কিছুটা চাপ তৈরি হলেও, সরকার পরিকল্পনা অনুযায়ীই এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘কৃষকদের জন্য চালু করা হবে ‘‘কৃষক কার্ড’’। আগামী মাস থেকেই এর পাইলট কার্যক্রম শুরু হবে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মতো বর্তমান সরকারও কৃষকবান্ধব নীতি অনুসরণ করছে। উত্তরাঞ্চল কৃষিনির্ভর হওয়ায় এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে।’

এ বিষয়ে ঈদের পর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘মানুষের ভাগ্যের পরিবর্তনই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। সেই লক্ষ্য সামনে রেখেই সরকার নীতি গ্রহণ করছে। বন্যা ও খরাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও সরকার কাজ করছে। মৌলিক খাদ্য উৎপাদনে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে খাল খননের পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।’

এসময় তিনি দেশের স্থিতিশীলতা নষ্ট করতে যারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালায়, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘খাল খনন কর্মসূচির মধ্য দিয়েই আজ থেকে দেশ গড়ার নতুন উদ্যোগ শুরু হলো।’

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   খনন   দিনাজপুর   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close