সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সিরাজগঞ্জে পুলিশ সুপারের ছবি ব্যবহার করে চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে পুলিশ সুপারের ইউনিফর্ম ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ আইডি খুলে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিকট চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ সদর থানায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হল, বগুড়া জেলার শেরপুর থানার কৃষ্ণপুর নামাপাড়া গ্রামের মো. আমজাদের ছেলে মো. সোহেল রানা (৩৪), একই থানার চালাপাড়া গ্রামের মৃত রমজান আকন্দের ছেলে মো. বাদশা আকন্দ (৫০) ও খানপুর পশ্চিমপাড়া গ্রামের মো. বাদশা আকন্দের ছেলে মো. রিপন (২২)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারকরা হোয়াটসঅ্যাপে আইডি খুলে নিজেদের সিরাজগঞ্জ পুলিশ সুপার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীর নিকট থেকে ঈদের সম্মানী বাবদ চাঁদা দাবি করছিল। বিষয়টি পুলিশ সুপার অবগত হলে তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এরপর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্য প্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্ট নম্বর ও হোয়াটসঅ্যাপ আইডির অবস্থান শনাক্ত করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেরপুর উপজেলায় রোববার (১৫ মার্চ) বিকালে বগুড়া জেলার শেরপুর উপজেলা অভিযান চালিয়ে ৩জন প্রতারককে গ্রেপ্তার করা হয়। 

এ সময় তাদের নিকট থেকে একটি আইটেল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতরা পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন সময় সদর থানা এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিকট সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদা দাবি ও প্রতারণা করে আসছিলো। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ, সদর থানার এসআই মামুন মিয়াসহ সিরাজগঞ্জের প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ার সাংবাকিদগণ।

কেকে/  এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close