মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ঝড় ও ভারী বৃষ্টিতে মাদারগঞ্জে ফসলি জমির ব্যাপক ক্ষতি
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২:৪৩ পিএম আপডেট: ১৬.০৩.২০২৬ ৩:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে আকস্মিক ঝড় ও ভারী বৃষ্টিতে উপজেলায় গম ও ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে করে কৃষকদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টা থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে ভুট্টা গাছ ক্ষেতের মাটিতে লুটিয়ে পড়ায় অনেক কৃষক বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। 

উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের কৃষক মাওলানা আব্দুল্লাহ জানান, প্রচণ্ড বাতাস ও পানির কারণে তার ২ বিঘা জমির ভুট্টা প্রায় ভেঙে মাটিতে পড়ে গেছে।

গমচাষি কৃষকেরা জানান, ফসল কাটার ঠিক আগ মুহূর্তে এমন দুর্যোগে তাদের অনেক পরিশ্রম নষ্ট হয়ে গেছে। অনেক জমিতে গম ও ভুট্টা গাছ ভেঙে মাটিতে পড়ে যাওয়ায় ফলন কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় ফসলের অর্জিত জমির পরিমাণ ভুট্টা ৫ হাজার ২০০ হেক্টর ও শাকসবজি ১২০ হেক্টর। 

উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা প্রস্তুত করা হয়েছে এবং প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে। ঝড়ে মাদারগঞ্জে প্রায় ৫২০ হেক্টর জমির ভুট্টা এবং ১০ হেক্টর জমির শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যে সব ভুট্টা গাছ মাটিতে শুয়ে পড়েছে সেগুলো সাইলেজ করে বিক্রি করলে কৃষক কিছুটা লাভবান হতে পারেন। তবে ঝড়ে ক্ষতিগ্রস্ত ভুট্টা চাষিদের জন্য বর্তমানে কোনো বরাদ্দ নেই। আগামী বছরে প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close