শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার চার ডাকাত
সাভার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৩:০৪ পিএম আপডেট: ১৬.০৩.২০২৬ ৩:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে একটি ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর শাখা। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

অভিযানটি সোমবার (১৬ মার্চ) ভোর ৪টা ৪০ মিনিটে সাভার মডেল থানাধীন জোরপুল বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মিলন হোসেন (৪৮), মো. মনির হোসেন (৪৬), মো. রাশেদুজ্জামান মুন্না (৩৪) এবং হযরুল ইসলাম রানা (৪২)। তাদের মধ্যে কেউ সাভারের তেঁতুলঝোড়া এলাকার বাসিন্দা, কেউ মানিকগঞ্জ ও লালমনিরহাট জেলার হলেও বর্তমানে সাভার ও আশুলিয়া এলাকায় বসবাস করছেন।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি চাপাতি ও দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়, যা তারা ডাকাতির কাজে ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ জানায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

পুলিশের পিসিপিআর পর্যালোচনায় দেখা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিলন হোসেনের বিরুদ্ধে ৮টি, মনির হোসেনের বিরুদ্ধে ৬টি, রাশেদুজ্জামান মুন্নার বিরুদ্ধে ১টি এবং হযরুল ইসলাম রানার বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা (মামলা নং–৫৩, সোমবার, ১৬ মার্চ ২০২৬) দায়ের করা হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সাভার   ডাকাতি   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close