রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সিরাজগঞ্জে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ২
এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৩:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে ১৫ কেজি গাঁজা ও ১৯৫ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) এর সদস্যরা।

সোমবার (১৬ মার্চ) দুপুরের দিকে র‍্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার দক্ষিণ চয়েশ্রী গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে মো. এনামুল হক এনাম (২৩) এবং একই থানার পাকুরিয়া গ্রামের মো. দ্বীন ইসলামের মেয়ে রাবিয়া আক্তার রিয়া (২৯)।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গতকাল রোববার রাত ৯টার দিকে র‍্যাব-১২ এর একটি দল সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজারের উত্তর পাশে পদ্মা ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রংপুরগামী মহাসড়কের উপর একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় ১৫ কেজি গাঁজা ও ১৯৫ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।

তারা দীর্ঘদিন ধরে নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   গাঁজা   ইয়াবা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close