রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এক ব্যক্তির অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের খলিফাকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 
খলিফাকান্দিতে অচেতন অবস্থায় একজন লোককে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহতের গালে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। তার বয়স আনুমানিক ৪৫ বছর। 

পুলিশ ও স্থানীয়দের ধারণা, তিনি উত্তরবঙ্গের লোক। শরীরে জামা না থাকায় তাকে মানসিক প্রতিবন্ধী বলে মনে হচ্ছে। সম্ভবত তিনি আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন।

স্থানীয় সজিব তালুকদাসহ আরও কয়েকজন জানান, সকাল ১১টার দিকে ওই এলাকার বন্ধ থাকা মদিনা ফিলিং স্টেশনে এক ব্যক্তিকে অসুস্থ ও অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি হেফাজতে নেয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ‘৯৯৯ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  শিবচর    মরদেহ    উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close