রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:০৯ পিএম আপডেট: ১৬.০৩.২০২৬ ৪:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে মো. জাহিদুল হক মনির নামের এক ইউপি সদস্য ও সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় সাংবাদিক মনির রোববার (১৫ মার্চ) দিবাগত রাত প্রায় ১১টার দিকে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–৭১৪) করেছেন। 

মনির ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও দৈনিক প্রতিদিনের সংবাদের শেরপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষের দায়িত্বসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

জিডি সূত্রে জানা গেছে, রোববার (১৬ মার্চ) সকাল ৭টা ৫২ মিনিটের দিকে মনিরের ব্যবহৃত ০১৭৭৮৯১৯০০০ নম্বরে ০৯৬১০৯৭৩০২৮ নম্বর থেকে একটি বার্তা পাঠানো হয়। বার্তায় লেখা ছিল, ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও মনির। তুমি খুব তাড়াতাড়ি খুন হবা।’ এ ধরনের হুমকি পাওয়ার পর তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে থানায় সাধারণ ডায়েরি করেন।

ভুক্তভোগী মো. জাহিদুল হক মনির বলেন, ‘একজন জনপ্রতিনিধি ও সাংবাদিক হিসেবে বিভিন্ন সামাজিক ও জনস্বার্থমূলক বিষয় নিয়ে কাজ করার কারণে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। অজ্ঞাত নম্বর থেকে আমাকে এ ধরনের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে থানায় জিডি করেছি।’

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, ‘হুমকির ঘটনায় সাংবাদিক ও ইউপি সদস্য থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, এ ঘটনায় স্থানীয় মহলে উদ্বেগ দেখা দিয়েছে এবং দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক   হুমকি   অভিযোগ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close