সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৫:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার সদর উপজেলার ফাটাবিলে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই হানিফ মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে কুমিল্লা সদর কোতোয়ালী থানাধীন সংরাইশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আজ সোমবার (১৬ মার্চ) বিকালে জেলা পুলিশ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

গত বুধবার (১১ মার্চ) বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার ফাটাবিল এলাকার ব্রিজের উপর তুচ্ছ পারিবারিক বিরোধের জেরে তামিম মিয়াকে (১৮) ছুরিকাঘাত করে হত্যা করা হয়। 

তামিম মিয়া একই এলাকার বাসিন্দা শাহেদ আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তামিম মিয়া তার ভাই হানিফ মিয়ার ছেলে সাইদুলকে (১০) শাসন করা (থাপ্পড়) নিয়ে ক্ষিপ্ত হয়ে যায়। ঘটনাস্থলে এসে তামিম মিয়ার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে ধারালো চাকু দিয়ে গলার নিচে আঘাত করে হানিফ মিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঘটনার পর ঘাতক হানিফ মিয়া এলাকা ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়।

এ ঘটনায় গত বুধবার নিহতের বোন সাথী আক্তার (২৩) বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরের নেতৃত্বে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) হীরণ কুমার বিশ্বাস, উৎপল কুমার সাহা, জয়ন্ত সরকার ও আশরাফুল আলম চৌধুরী, সহকারী উপপরিদর্শক (এএসআই) রানা মিয়া ও সাইদুর রহমান, কনস্টেবল পিন্টু চন্দ্র শীলসহ একটি বিশেষ টিম গঠন করে অভিযান চালানো হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে আসামিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ মিয়া ঘটনার দায় স্বীকার করেছে। 

তার দেওয়া তথ্যানুযায়ী, ঘটনাস্থলের ব্রিজের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং ঘটনার সময় পরিহিত পোশাক উদ্ধার করা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   ছোট ভাইকে হত্যা   বড় ভাই গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close