রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
শ্রীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৫:১৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বেপরোয়া গতির রেডিমিক্স পাথর বহনকারী ট্রানজিট মিক্সার ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী গুরুতর আহত হয়েছেন। তার দুইটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (১৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে।

নিহত যুবক মোস্তফা কামাল বাবু (২৮) জামালপুরের মেলান্দহ উপজেলার নূরের চর গ্রামের মোগল আকন্দের ছেলে। আহত মোটরসাইকেল আরোহীর নাম মুখলেছ। 

তারা দুইজন মোটরসাইকেলযোগে গাজীপুর থেকে ঈদের ছুটিতে নিজ গ্রামের বাড়ি জামালপুরে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মোটরসাইকেলে করে দুই যুবক ময়মনসিংহগামী লেন ধরে জামালপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে শ্রীপুর উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি রেডিমিক্স পাথর বহনকারী ট্রানজিট মিক্সার ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মোস্তফা কামাল বাবু মারা যান ও আরোহী মুখলেছের দুইটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল বর্মন বলেন, ‘ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে দুই যুবক জামালপুরে যাওয়ার পথে রঙ্গিলা বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রানজিট মিক্সার ড্রাম ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এতে চালক ঘটনাস্থলেই নিহত হন ও আরোহী গুরুতর আহত হন।’

তিনি আরও বলেন, ‘আহত মুখলেছকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।’

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীপুর    ট্রাক    মোটরসাইকেল    দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close