রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
দেশজুড়ে
শ্বশুরের নির্দেশে ২৮ বছর ধরে ঈদ উপহার বিতরণ করছেন বিএনপি নেত্রী
আপন সরদার, টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ)
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৫:৩৩ পিএম আপডেট: ১৬.০৩.২০২৬ ৫:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার নিজ গ্রামের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে দীর্ঘ ২৮ বছর ধরে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করে আসছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য পাপিয়া ইসলাম। মরহুম শ্বশুরের নির্দেশনা ও অনুপ্রেরণায় তিনি প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষে এলাকার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে উপহার বিতরণ করে থাকেন।

দীর্ঘদিন ধরে চলে আসা এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে এবারও পাপিয়া নিজ উদ্যোগে গ্রামের অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী এবং নতুন কাপড় বিতরণ করেছেন। 

সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার আউটশাহি ইউনিয়নের বলই গ্রামে তার নিজ বাড়িতে এই ঈদ সামগ্রী ও নতুন কাপড় বিতরণ করেন। ঈদকে সামনে রেখে এমন সহায়তা পেয়ে উপকারভোগীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, পাপিয়া দীর্ঘদিন ধরে গ্রামের মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। বিশেষ করে ঈদুল ফিতর উপলক্ষে তিনি প্রতি বছরই গ্রামের অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন, যা অনেক পরিবারের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়ায়।

পাপিয়া ইসলাম বলেন, 

‘আমার মরহুম শ্বশুর ইয়াকুব আলি শিকদার সবসময় মানুষের পাশে থাকার কথা বলতেন এবং এলাকার অসহায় মানুষের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তার সেই নির্দেশনা ও আদর্শ অনুসরণ করেই আমি গত ২৮ বছর ধরে নিজ গ্রামের অসহায় মানুষের মাঝে ঈদের উপহার বিতরণ করে আসছি। মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমার এই উদ্যোগ সফল মনে করি।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতেও গ্রামের মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।’

তার এই উদ্যোগের ফলে গ্রামের অনেক অসহায় পরিবার ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছে বলে জানান স্থানীয়রা।

ঈদ সামগ্রী ও বস্ত্র পেয়ে উপকারভোগীরা পাপিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার দীর্ঘদিনের এই মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। 

স্থানীয়দের মতে, সমাজের বিত্তবান ও রাজনৈতিক ব্যক্তিদের এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়ায় এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  শ্বশুরের নির্দেশ   ঈদ উপহার বিতরণ   বিএনপি নেত্রী পাপিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close