সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
জাতীয়
খাল খনন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা : তথ্যমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৫:৩৯ পিএম আপডেট: ১৬.০৩.২০২৬ ৮:১৫ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “সরকার ক্ষমতায় আসার পূর্বে যেসব প্রতিশ্রুতি জনগণকে দিয়েছে ভোটারদের হাত থেকে কালির দাগ মুছে যাওয়ার আগেই তা ধাপে ধাপে বাস্তবায়নের কাজ শুরু করেছে। তারমধ্যে দেশব্যাপী আগামী ৫ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি অন্যতম।”

তিনি বলেন, “এই প্রকল্প বাস্তবায়নের সাথে যারা জড়িত তারা যদি কোনো প্রকার দুর্নীতির আশ্রয় নেয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন দেশব্যাপী নদী-নালা,খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও বাস্তবায়নের অংশ হিসেবে বরিশাল জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর মৌজায় ‘কুতুবপুর স্বনির্ভর খাল পুনঃখনন কাজের উদ্বোধন’ উপলক্ষে কুতুবপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। 

তথ্যমন্ত্রী খাল খনন প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, “এই প্রকল্প দেশে সবুজের বিপ্লব ঘটাবে। এতে করে আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমদানি নির্ভরতা হ্রাস পাবে।”

ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ


এসময় তিনি আগামী পাঁচ বছরের মধ্যে গৌরনদীতে ১২০ কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন করা হবে বলে জানান। তবে প্রাথমিকভাবে ৫ কিলোমিটার খালের ২ কিলোমিটারের কাজ আজ থেকে শুরু হয়েছে বলেও উল্লেখ করেন। 

মন্ত্রী সরকারি কাজে জবাবদিহিত নিশ্চত করার গুরুত্ব প্রসঙ্গে বলেন, “জনগণ হলেন রাষ্ট্রের প্রকৃত মালিক আর আমরা যারা সরকারে আছি তারা হলাম চাকর। আপনারা আপনাদের মালিকানা পাই পাই করে আমাদের থেকে বুঝে নিবেন।”

এসময় তিনি প্রশাসনকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান। 

তিনি বলেন, “আমরা জনগণের সাথে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করতে চাই। সে লক্ষ্যে সরকার প্রধান কাজ করে যাচ্ছেন। ক্যাবিনেট থেকে যেসব সিদ্ধান্ত নেওয়া হবে প্রশাসন তা মাঠে বস্তবায়ন করবে।”

এসময় তিনি সরকারের ফ্যামিলি কার্ড বিতরণ ও ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদানে সরকারের তৎপরতা তুলে ধরে বলেন, “খুব দ্রুত সময়ের মধ্যে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।”

মন্ত্রী আরও বলেন, “গণমাধ্যমকে স্বাধীন করতে হবে যেন সরকারের জবাবদিহিতা বৃদ্ধি পায়। সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে যেন এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।” 

অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে পুলিশ সুপার এ. জেড. এম মোস্তাফিজুর রহমান, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, বিএডিসি বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  খাল খনন প্রকল্প   দুর্নীতি   কঠোর ব্যাবস্থা   তথ্যমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close