মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
শিরোনাম: জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ক্যাম্পাসে ‍উত্তেজনা      ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির ধাওয়া-পাল্টা ধাওয়া      পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোর প্রধানমন্ত্রীর      ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ      বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      জ্বালানি সংকট নিরসনে তিন নির্দেশনা      আবারও পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ      
জাতীয়
খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৬:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার পৌরসভার অন্তর্গত গলাচিপা খালে এ কর্মসূচি উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট (বাপাউবো অংশ)’ শীর্ষক প্রকল্পের আওতায় ৮১২ লাখ ১৭ হাজার টাকা ব্যয়ে ৫টি খাল ও তৎসংলগ্ন ৬টি শাখা খালসহ মোট ৩৪.২০০ কিলোমিটার এবং পৌরসভা সংলগ্ন ২৮৫ লাখ টাকা ব্যয়ে ১২ কিলোমিটার গলাচিপা খালের পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে উদ্বোধনী অনুষ্ঠানে নুরুল হক নুর বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাতের কালি শুকিয়ে যাওয়ার আগেই দেশে এখন উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু তাই নয়, সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন কৃষিকে অর্থ নির্ভর, আরো গতিশীল করতে আজ সারা বাংলাদেশে একযোগে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, 

‘পর্যায়ক্রমে এ কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে।’

পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রকিব, উপজেলা বিএনপির আহবায়ক হাজী গোলাম মোস্তফা, যুগ্ম আহবায়ক মো. সোহরাব হোসেন, সদস্য সচিব আলতাফ হোসেন খান, গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসেন, জেলা যুবদলের অন্যতম নেতা মো. শিপলু খান, পৌর বিএনপির আহবায়ক মো. রফিকুল ইসলাম খানসহ বিএনপি ও  গণঅধিকার পরিষদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  খাল খনন কর্মসূচি   প্রসারিত করা   প্রতিমন্ত্রী নুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close