শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
জাতীয়
শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৮:১৩ পিএম আপডেট: ১৬.০৩.২০২৬ ৮:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শেকড় ভুল গেলে চলবে না, শেকড় উপড়ে ফেলতে ৫ আগস্ট বারবার ফিরে আসে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুল। 

সোমবার (১৬ মার্চ) দুপুরে পাবনার হেমায়েতপুরের মন্ডলপাড়ার পদ্মকোল চার কিলোমিটার খনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরজানা শারমিন বলেন, ‘আমাদেরকে আমাদের শেকড় ভুল গেলে চলবে না। আমরা যারা শেকড় ভুলে যাই, তাদের শেকড় উপড়ে ফেলতে ওই ৫ আগস্ট বার বার ফিরে আসে।’

তিনি বলেন, ‘একটি দেশকে একটি রাষ্ট্র এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সেই দেশের রাষ্ট্রের প্রত্যেকটি জনগণকে এগিয়ে নিয়ে যেতে হবে। তা না হলে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারবো না। আমরা চেয়েছি বলেই ফ্যামিলি কার্ডের মতো প্রজেক্টকে সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই হাতে নিতে পেরেছি।’

এছাড়া কৃষি ঋণের দশ হাজার টাকা মওকুফের প্রস্তাব এটা হচ্ছে সদিচ্ছা মানুষের উন্নয়ন করার ইচ্ছা তার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি।

এসময় জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিতে আরও উপস্থিত ছিলেন পাবনা -৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পুলিশ সুপার আনোয়ার জাহিদ ও জেলা বিএনপির সদস্যসচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ৫ আগস্ট   শেকড়   সমাজকল্যাণ প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close