সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
দেশজুড়ে
রাসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মাহফুজুর রহমান
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। 

সোমবার (১৬ মার্চ) দুপুরে নগর ভবনে প্রশাসকের দপ্তরের আয়োজিত অনুষ্ঠানে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে মাহফুজুর রহমান রিটনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার আনম বজলুর রশীদ।

অনুষ্ঠানে রাসিকের কর্মকর্তা-কর্মচারীরা নতুন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। একই সঙ্গে বিদায়ী প্রশাসককেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে মাহফজুুর রহমান বলেন, ‘আমাকে এই দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ।’

তিনি দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার করে বলেন, ‘নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও বাড়ানো হবে। পাশাপাশি চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করে নগরবাসীর ভোগান্তি কমানোর উদ্যোগ নেওয়া হবে।’

রাজশাহী সিটি কর্পোরেশনকে একটি কার্যকর ও জনবান্ধব কর্পোরেশনে পরিণত করতে চান মাহফজুুর রহমান। এ লক্ষ্যে নগরবাসী এবং কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২টার দিকে হফুজুর রহমান নগরীর হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) মাজার জিয়ারত করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাসিকের প্রশাসক   মাহফুজুর রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close