সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থী হবে এক একজন যোদ্ধা : জামায়াত আমির
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:৩৬ পিএম
জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান | ছবি : খোলা কাগজ

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান | ছবি : খোলা কাগজ

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “প্রতিটি শিক্ষার্থী হবে এক একজন যোদ্ধা। শুধু শিক্ষকের দেয়া পা‎ঠ্যসূচি অনুসরণ করা নয় বরং ছাত্ররা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর প্রতিটি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করবে।”

সোমবার (১৬ মার্চ) বিকালে গাজীপুরের টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালমনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, “তা’মীরুল মিল্লাত প্রতিষ্ঠা হয়েছিল মূলত: ইমানদার, দেশপ্রেমিক ও যোগ্য নেতৃত্ব তৈরি করার জন্য। আলহামদুলিল্লাহ—তা আস্তে আস্তে পূরণ হতে চলেছে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে এই গর্বিত প্রতিষ্ঠানের তিনজন ছাত্র জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। দ্বীনের কল্যাণে ও জনগণের কল্যাণে আওয়াজ তোলার এবং কাজ করার সুযোগ পেয়েছেন। এজন্য মহান আল্লাহর দরবারে সীমাহীন শুকরিয়া আদায় করছি।”

তিনি আরও বলেন, “বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা নির্বাচিত হয়েছেন আগামীতে তারাই বাংলাদেশ। নতুন বাংলাদেশ তারাই বিনির্মাণ করবেন।”

এ সময় চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার যেসকল ছাত্র শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। 

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল এহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা পর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী সিবগাতুল্লাহ সিগবাহ।  

এসময় উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, গাজীপুর-৪ আসনের এমপি সালাহ উদ্দিন আইয়ুবী, শেরপুর-১ আসনের এমপি হাফেজ মো. রাশেদুল ইসলাম এবং নোয়াখালী-৬ আসনের এমপি আ. হান্নান মাসউদ।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close