রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
জাতীয়
সরকারের মূল লক্ষ্য হলো কৃষিবান্ধব বাংলাদেশ গড়ে তোলা : সংস্কৃতিমন্ত্রী
​মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১০:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

​মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় এমডি-১/এস-৬ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকালে এ কাজের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। 

মাগুরা জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী বলেন, ‘বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো কৃষিবান্ধব বাংলাদেশ গড়ে তোলা। এই খাল পুনঃখননের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা যেমন উন্নত হবে, তেমনি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন ও শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হবে। এতে কৃষি উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে এই উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে।’

​মাগুরার জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহা. শাহনুর জামান ।

অনুষ্ঠানে অন্য ​বক্তারা বলেন, ‘এই খালটি দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে যাওয়ায় কৃষকরা পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছিলেন। পুনঃখনন কাজ শেষ হলে হাজার হাজার একর জমি চাষাবাদের আওতায় আসবে এবং মৎস্য সম্পদের বিকাশেও এটি সহায়ক ভূমিকা পালন করবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সরকার   কৃষিবান্ধব বাংলাদেশ   সংস্কৃতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close