রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
খাল পুনঃখনন শুধু কর্মসূচি নয়—সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা : প্রতিমন্ত্রী শরিফুল
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১০:১৯ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

খাল পুনঃখননকে সরকার শুধুমাত্র একটি কর্মসূচি হিসেবে নয়, বরং দেশের পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম।

সোমবার (১৬ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরের আরিবিল খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “প্রকৃত অর্থেই খাল খনন করাই সরকারের মূল উদ্দেশ্য। এটি শুধু কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং দেশের জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক পানি প্রবাহ সচল রাখতে গুরুত্বপূর্ণ উদ্যোগ।”

তিনি বলেন, “আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে সরকার। এসব খালকে নদী ও বিলের সঙ্গে সংযুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে। এর ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং শুষ্ক মৌসুমে কৃষিকাজে প্রয়োজনীয় পানি সংরক্ষণ করা সম্ভব হবে।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “খাল পুনঃখননের মাধ্যমে স্থানীয় কৃষকরা সেচ সুবিধা পাবেন, পাশাপাশি মৎস্য চাষের ক্ষেত্রও সম্প্রসারিত হবে। এতে করে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  খাল পুনঃখনন   সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা   প্রতিমন্ত্রী শরিফুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close