শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
দেশজুড়ে
গোপালপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১০:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

সোমবার (১৬ মার্চ) দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের রাজ গোলাবাড়ি ব্রীজ সংলগ্ন খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল-২ আসনের সাংসদ আব্দুস সালাম পিন্টু। উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলস প্রমুখ।

অনুষ্ঠানে সালাউদ্দিন টুকু বলেন, ‘কৃষিকাজের সুবিধার্থে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খাল খনন কার্যক্রম জোরদার করা হচ্ছে। এ উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গোপালপুর   খাল পুনঃখনন কাজ   উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close