রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মহম্মদপুরে ব্যবসায়ীর ঘরে ভিজিএফের চাল, সিলগালা ও জরিমানা
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১০:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক পেঁয়াজ ব্যবসায়ীর ঘর থেকে সরকারি ভিজিএফের তিন টন চাল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীকে প্রাথমিক জরিমানা করার পাশাপাশি তার ব্যবসা প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) গভীর রাতে উপজেলার নহাটা বাজারে এ অভিযান চালানো হয়।

স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে নহাটা বাজারে অভিযান পরিচালনা করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনুর জামান। অভিযানে ওই বাজারের পেঁয়াজ ব্যবসায়ী পিকুল মোল্যার গুদামে তল্লাশি চালিয়ে আনুমানিক তিন টন ভিজিএফের চাল পাওয়া যায়। ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত এই চাল অবৈধভাবে মজুত করা হয়েছিল। পিকুল মোল্লা অবৈধভাবে সরকারি চাল কেনা ও তা গুদামজাত করার সত্যতা স্বীকার করেছেন। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে প্রাথমিকভাবে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে মহম্মদপুর থানার পুলিশের একটি দল উপস্থিত ছিল।
 
নহাটা বাজার বণিক সমিতির সভাপতি মো. মনির হোসেন বলেন, ‘গভীর রাতে ইউএনও মহোদয় পুলিশসহ এসে পিকুল মোল্যার গুদামে তল্লাশি চালান। সেখানে সরকারি চাল পাওয়ায় তিনি তাৎক্ষণিক ঘরটিতে তালা ঝুলিয়ে সিলগালা করে দেন।’

শাহনুর জামান বলেন, ‘অভিযান চালিয়ে একজন ব্যবসায়ীর ঘর থেকে বিপুল পরিমাণ ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। আপাতত ঘরটি সিলগালা করা হয়েছে ও তাকে জরিমানা করা হয়েছে। বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  মহম্মদপুর    ভিজিএফে   জরিমানা   ভ্রাম্যমাণ আদালত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close