শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
দেশজুড়ে
বুড়িচংয়ে সারের অতিরিক্ত মূল্য আদায়, ন্যাশনাল ট্রেডার্সকে জরিমানা
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১০:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দেবপুর বাজারে ইউরিয়া সারের অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে বিসিআইসির এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দেবপুর বাজারে বিসিআইসি সার ডিলারের গুদামে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করে অনিয়মের সত্যতা পাওয়ায় এ জরিমানা করা হয়।

দেবপুর বাজারে ইউরিয়া সারের ৫০ কেজি বস্তার সরকারি মূল্য ১ হাজার ২৫০ টাকা হলেও সেখানে বিভিন্ন অজুহাতে ৭ কেজি সারের মূল্যসহ মোট ১ হাজার ৬৫০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল। এতে কৃষকদের অতিরিক্ত টাকা দিতে বাধ্য হতে হচ্ছিল বলে অভিযোগ ওঠে।

দেবপুর বাজারের ন্যাশনাল ট্রেডার্স নামের ডিলারকে খুচরা ব্যবসায়ীদের কাছে সারের অতিরিক্ত মূল্য রাখার দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার উপস্থিত ছিলেন। বুড়িচং থানা পুলিশ অভিযানে সহায়তা করে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বুড়িচং   সারের অতিরিক্ত মূল্য   ন্যাশনাল ট্রেডার্স   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close