মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
জাতীয়
আমরা উন্নতি করতে চাই, তবে প্রকৃতি ধ্বংস করে নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১১:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি বলেছেন, ‘উৎপাদন বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করাও সমান জরুরি। আমরা উন্নতি করতে চাই, তবে প্রকৃতি ধ্বংস করে নয়।’

রোববার (১৬ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের বালিয়াজুড়ি খালের পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি এসব বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ খালেদ হোসেন মাহবুব শ্যামল, নাসিরনগর-১ আসনের সাংসদ এমএ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ও ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার।

প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি আরও বলেন, ‘আমরা নদী-নালা, খাল-বিল ও জলাশয় দখল ও দূষণের মাধ্যমে এমন অবস্থার দিকে এগোচ্ছি, যা আমাদের নিজেদের জীবনকেই বিপন্ন করে তুলছে। অথচ বিষয়টি সম্পর্কে আমাদের ন্যূনতম সচেতনতা নেই। সরকার দেশের মানুষকে নতুনভাবে উদ্বুদ্ধ করতে নদী-নালা ও খাল-বিল পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে।’
 
তিনি বলেন, ‘খাল-বিল ও নদীকে সজীব রাখতে না পারলে উৎপাদন বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি কিংবা অর্থনৈতিক পরিকল্পনা—কোনোটিই কার্যকর হবে না। আমরা উন্নতি করতে চাই, তবে প্রকৃতি ধ্বংস করে নয়; বরং প্রকৃতি রক্ষা করেই উন্নয়নের সুফল ভোগ করতে চাই।’

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের পরিচালক রনি সাহার সার্বিক ব্যবস্থাপনায় ও উপপরিচালক সুলায়মান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাহীন প্রমুখ।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  পরিকল্পনা প্রতিমন্ত্রী   প্রতিমন্ত্রী   জোনায়েদ সাকি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close