শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
জাতীয়
সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৮:০৪ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পবিত্র শবেকদরের সরকারি থাকলেও আজ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২টায় সচিবালয়ের এক নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামীকাল ১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় মঙ্গলবার থেকেই মূলত টানা সাত দিনের ছুটি শুরু হচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। এরই মধ্যে আজ দুপুরে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন ঈদুল ফিতর উদযাপনসংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া সরকারি অফিসে জাতির পিতার ছবি সংরক্ষণসংক্রান্ত বিষয়েও আলোচনা হতে পারে বলে একটি সূত্র ইঙ্গিত দিয়েছে।

সূত্র জানায়, বিদ্যমান সংবিধান মেনেই বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। সংবিধান অনুযায়ী সরকারি দপ্তরে জাতির পিতার ছবি টানিয়ে রাখার বিধান রয়েছে। কিন্তু জুলাই বিপ্লবের পর সরকারি দপ্তর থেকে জাতির পিতার ছবি নামিয়ে ফেলা হয়েছে।

এমতাবস্থায় জাতির পিতার ছবি থাকবে নাকি থাকবে না—সেই বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে আলোচনার জন্য উপস্থাপন করা হতে পারে বলে একটি সূত্র কালের কণ্ঠকে জানিয়েছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  সচিবালয়   মন্ত্রি   বৈঠক   আজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close