সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
কিশোরগঞ্জে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৬
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৮:৪০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।

সোমবার (১৬ মার্চ) কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের সামনে, কিশোরগঞ্জ জেলা শহরের নীলগঞ্জ মোড়, সদর উপজেলার চৌদ্দশত এলাকা, সদর উপজেলার বিন্নাটি এলাকা এবং ইটনা উপজেলার মৃগার হাওরের সাবমার্সেবল সড়কে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চাড়িপাড়া এলাকার খালেক মিয়ার ছেলে ইমন মিয়া, কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া এলাকার ফোরকান মিয়ার ছেলে ইরফান ও একই এলাকার নৌশাদ এবং ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের রাজিবপুর এলাকার মৃত জরলাল ঘোষের ছেলে জয়ান্ত ঘোষ। তবে নিহত নারী ও শিশুটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এ সময় রাস্তার পাশে গরুকে ঘাস খাওয়ানোর সময় কৃষক ইমন মিয়া (২৬) ট্রাকের চাপায় ঘটনাস্থলেই গরুসহ নিহত হন।

এদিকে দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের নীলগঞ্জ মোড়ে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে দুই কিশোর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্কুলছাত্র ইরফানকে (১৬) মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর কিশোর নৌশাদকে (২০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তারও মৃত্যু হয়।

অপরদিকে দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় কিশোরগঞ্জ–ভৈরব আঞ্চলিক সড়কে একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক নারী নিহত হন। একই দিন বিকেলে সদর উপজেলার বিন্নাটি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত হয়।

এছাড়া রাত ৮টার দিকে মোটরসাইকেল আরোহী জয়ান্ত ঘোষ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় ইটনা উপজেলার মৃগার হাওরের সাবমার্সেবল সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া, কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খুরশেদ আলম এবং ইটনা থানার ওসি (তদন্ত) মো. রুকুনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   সড়ক দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close