রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নাটোরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০:৫৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আবুল কালাম নামে এক রঙ মিস্ত্রি নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন তার ছেলে কাউসার মাহমুদ।

সোমবার (১৭ মার্চ) রাত ১২টার দিকে শহরের কান্দিভিটা কদমতলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, কান্দিভিটা কদমতলা মসজিদের পাশে মোটরসাইকেল রাখা নিয়ে সপ্তাহখানেক আগে প্রতিবেশী আল হাফিজ, হামজা ও ইমনসহ কয়েকজন যুবকের সঙ্গে কাউসার মাহমুদের কথাকাটাকাটি হয়। এরই জের ধরে গত রাত ১২টার দিকে প্রতিপক্ষের যুবকরা একজোট হয়ে কাউসারকে মারধর করতে থাকে। এসময় কাউসারের পিতা আবুল কালাম এগিয়ে এলে প্রতিপক্ষের যুবকরা বাবা ও ছেলেকে ধারালো সাবল ও চাকু দিয়ে এলোপাথারি আঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাদের সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাবা আবুল কালামের মৃত্যু হয়। ছেলে কাউসার মাহমুদ আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছেন।

সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নাটোর   কান্দিভিটা   প্রতিপক্ষ   হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close