শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
জাতীয়
তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে পূর্ণ সমর্থন জামায়াতের
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১২:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তিস্তা প্রকল্পের বাস্তবায়নে চীনের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেছে জামায়াত এবং প্রয়োজনীয় সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়াও চীনের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণ কাজ দ্রুত শেষ হবে বলে আশা ব্যক্ত করেছেন জামায়াত আমির।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর মিরপুর ১৫ আসনের বাসিন্দাদের মাঝে চীনের সহযোগিতায় ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। 

তিনি আরও বলেন, “কিছু দেশ বাংলাদেশের জন্য কোনো অবদান না রাখলেও দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলেছিলো। অথচ চীন দেশের অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অনেকটা নিঃশব্দে।”

জামায়াত আমির চীনের রাষ্ট্রদূতের প্রতি আরও উদ্যোগী হয়ে সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

তিনি আরও জানান, নতুন করে কোনো দেশের আধিপত্যের বোঝা সহ্য করবে না জামায়াত। প্রত্যাশা করেন, শান্তি শৃঙ্খলা নিরাপত্তা উন্নয়নে একসাথে কাজ করবে দুই দেশ। 

অনুষ্ঠানে উপস্থিত চীনের রাষ্ট্রদূত জানান, দুই দেশের বন্ধুত্ব জনগণের হৃদয়ে মিশে গেছে। তিস্তা চুক্তি এগিয়ে নিতে চায় চীন। সেক্ষেত্রে জামায়াতের সহায়তা ও সমর্থন প্রত্যাশা করে চীন। 

রাষ্ট্রদূত বলেন, “আমরা একসাথে সম্পর্ক এগিয়ে নিবে দুদেশ। নতুন সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সফল হবে তারা।”

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  তিস্তা প্রকল্প   বাস্তবায়ন   চীন   জামায়াতের  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close